২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার নতুন ‘৮’ নম্বর পেদ্রি

আসছে মৌসুম থেকে বার্সেলোনার হয়ে নতুন জার্সি পরে খেলবেন পেদ্রি। ক্লাব ছেড়ে যাওয়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের ৮ নম্বর জার্সি দেওয়া হয়েছে স্প্যানিশ মিডফিল্ডারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 05:44 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

গত বছরের শেষের দিকে দ্বিতীয় মেয়াদে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আলভেস। গত জুন পর্যন্ত মেয়াদ ছিল তার চুক্তির। এবার তার রেখে যাওয়া ৮ নম্বর জার্সি পরতে যাচ্ছেন ১৯ বছর বয়সী পেদ্রি।

২০২০ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে ২০ নম্বর জার্সি পরে খেলছিলেন পেদ্রি। 

লম্বা সময় ধরে বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা মাঠ মাতিয়েছিলেন ৮ নম্বর জার্সিতে। ২০১৮ সালে তিনি ক্লাব ছাডার পর আলভেসের আগে এই নম্বরে খেলেছেন আর্থার ও মিরালেম পিয়ানিচ।