২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড় ও দর্শকদের হামলায় রেফারির মৃত্যু

অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। লাল কার্ড দেখানোয় খেলোয়াড় ও দর্শকদের হামলার শিকার হলেন রেফারি। তাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে প্রাণ হারালেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 08:42 PM

Updated : 14 Jul 2022, 06:23 PM

স্প্যানিশ পত্রিকা মার্কা জানায়, এল সালভাদরের মিরামন্তের তোলুকা স্টেডিয়ামে সপ্তাহান্তে একটি অপেশাদার ম্যাচ পরিচালনা করছিলেন হোসে আমাজা (৬৩)।

একজন খেলোয়াড়কে তিনি দ্বিতীয়বার হলুদ কার্ড দেখালে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন রেফারির উপর চড়াও হন ওই খেলোয়াড়। হামলায় যোগ দেন তার সতীর্থ ও দলের সমর্থকরাও। তাদের পিটুনিতে গুরুতর আহত হন আমাজা।

তাকে সাকামিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।