Published : 06 Jun 2022, 08:19 PM
২০১৫ সালে ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার সিটি থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মিলনার। আগামী মৌসুমে অ্যানফিল্ডে নিজের অষ্টম মৌসুম কাটাবেন এই মিডফিল্ডার।
দলটির হয়ে এখন পর্যন্ত ২৮৯ ম্যাচ খেলেছেন মিলনার। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফ এ কাপ ও লিগ কাপসহ ৬টি বড় শিরোপা জেতা মিলনার খুশি আরও এক মৌসুম লিভারপুলে থাকতে পেরে, “আমি কখনোই এই ক্লাবের হয়ে খেলাটাকে নিশ্চিত ধরে নেইনি এবং এটা কখনও করব না।”