২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপা লিগে বার্সার শেষ আটের প্রতিপক্ষ আইনট্রাখট

ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে জার্মান প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। শেষ চারে ওঠার লড়াইয়ে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলবে কাতালান ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 06:53 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

শেষ আটে মুখোমুখি যারা

লাইপজিগ-আতালান্তা

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-বার্সেলোনা

ওয়েস্ট হ্যাম ইউনাইটেড-অলিম্পিক লিওঁ

ব্রাগা-রেঞ্জার্স

সু্ইজারল্যান্ডের নিয়নে শুক্রবার ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটির শেষ আট ও শেষ চারের ড্র অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ইউরোপা লিগে নেমে যাওয়া বার্সেলোনা শেষ ষোলোর প্লে অফে হারায় নাপোলিকে। আর শেষ ষোলোয় গালাতাসারাইকে হারিয়ে ওঠে কোয়ার্টার-ফাইনালে।

সেমি-ফাইনালের পথরেখা

 

লাইপজিগ-আতালান্তা বনাম ব্রাগা-রেঞ্জার্স

ওয়েস্ট হ্যাম ইউনাইটেড-অলিম্পিক লিওঁ বনাম আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-বার্সেলোনা

তুরস্কের ক্লাবটির বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর ফিরতি লেগে গত বৃহস্পতিবার রাতে ঘুরে দাঁড়িয়ে জেতে ২-১ গোলে।

আর শেষ ষোলোয় দুই লেগ মিলিয়ে রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারায় আইনট্রাখট।