২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই আলকোইয়ানোর সামনে রিয়াল

কোপা দেল রেতে গতবার যে আলকোইয়ানোর বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিল, নতুন আসরের শুরুতে আবারও তাদের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2021, 11:50 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

গত আসরে শেষ বত্রিশে ১০ জনে পরিণত হওয়া আলকোইয়ানোর বিপক্ষে পারেনি রিয়াল। সেই সময় বাজে অবস্থার মধ‍্য দিয়ে যাওয়া দলটিকে ২-১ ব‍্যবধানে হারিয়ে দিয়েছিল তৃতীয় সারির ক্লাবটি। এবারও ফের শেষ ষোলোর ওঠার লড়াইয়েই মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।

শুক্রবার হওয়া ড্রয়ে প্রতিযোগিতার সফলতম দল বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লিনারেস দেপোর্তিভোকে। লা লিগা চ‍্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ খেলবে রায়ো মাহাদাহোন্দার বিপক্ষে।

শেষ ৩২-এর লড়াই শুরু হবে আগামী ৪ জানুয়ারি থেকে। প্রতিটি ম্যাচ হবে নিচের বিভাগের দলের মাঠে।