বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে সেরা সিলেট ও রংপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে সেরা হয়েছে সিলেট বিভাগ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ছেলেদের ফাইনালে রাজশাহী বিভাগের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সিলেট বিভাগ। নির্ধারিত নব্বই মিনিটে ১-১ গোলের সমতা ছিল।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সিলেটের অনিক দেব মারমা।
একই ভেন্যুতে মেয়েদের ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রংপুরের নাসরিন আক্তার।
সমাপণী অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোর ফুটবলারদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ছেলে ও মেয়ে উভয় চ্যাম্পিয়ন দলকে ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। রানার্সআপরা পেয়েছেন দুই লাখ টাকা করে পুরস্কার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই টুর্নামেন্টে মেয়েদের খেলা শুরু হয়েছিল জেলা পর্যায় থেকে। তবে ছেলেদের খেলা শুরু হয় উপজেলা পর্যায়ে থেকে। সবশেষ হয় বিভাগীয় পর্যায়ের খেলা।
