২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও পেছাল বাংলাদেশের ম্যাচ

শ্রীলঙ্কায় অতিবৃষ্টির কারণে বাংলাদেশ-সিশেলস ম্যাচের সূচিতে আবারও পরিবর্তন এলো। পরিবর্তিত সূচিতে ম্যাচটি মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 02:28 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফির ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকাল সাড়ে ৪টায়। এর কয়েক ঘন্টা আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য ম্যাচটি এদিন মাঠে গড়াচ্ছে না।

নতুন সূচি এখনও ঠিক হয়নি। দিনক্ষণ চূড়ান্ত হলেই তা জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে বাফুফের বিবৃতিতে।

প্রাথমিক সূচিতে বাংলাদেশ-সিশেলস ম্যাচটি হওয়ার কথা ছিল গত সোমবার। অতিবৃষ্টির কারণে সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছিল।

প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে এবং এর তিন দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা ছিল মারিও লেমোসের দলের। এখন ওই দুই ম্যাচের সূচিও নিশ্চিতভাবে পাল্টে যাবে।

আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টের সূচি অনুযায়ী, মঙ্গলবার শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার ম্যাচটি অবশ্য সঠিক সময়েই মাঠে গড়াবে। বিকাল সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি।