২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেন্সিং অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি

এম শোয়েব চৌধুরীকে সভাপতি ও সেলিম ওমরাও খানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 08:49 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের স্বাক্ষরিত ২৭ সদস্যের এই কমিটির প্রজ্ঞাপন বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান কার্যনির্বাহী বাতিল করে এই অ্যাডহক কমিটি গঠন করা হলো।

আগামী তিন মাসের মধ্যে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে অ্যাডহক কমিটিকে।

সরকার কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এম শোয়েব চৌধুরী। সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন পাঁচজন, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ পিপিএম, প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, মেজার কামরুল ইসলাম (অব.) ও অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ।

সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খানের পাশাপাশি যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন রেজাউর রহমান সিনহা ও ফয়জুর রহমান ভুঁইয়া। কমিটিতে সদস্য থাকছেন ১৭ জন।