২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু কাবাডি: ফাইনালে কেনিয়াকে পেল বাংলাদেশ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কেনিয়াকে পেয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2021, 10:03 PM

Updated : 02 Aug 2022, 05:36 PM

জাতীয় ভলিবল স্টেডিয়ামে বৃহস্পতিবার কোয়ালিফাইং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৭-৩৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে কেনিয়া। আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় দলটির মুখোমুখি হবে বাংলাদেশ।

টানা চার জয়ে ফাইনালে ওঠার পথে কেনিয়াকে রাউন্ড রবিন লিগের ম্যাচে ৩২-২৯ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ। দল দারুণ ছন্দে থাকায় ফাইনাল নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ সাজুরাম গয়াত।

“পাঁচ জাতির এ টুনামেন্টে চমৎকার ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচই অসাধারণ খেলেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ দল ফাইনালেও শতভাগ সাফল্য পাবে বলে আমি আশাকরি।”

“আমার বিশ্বাস বাংলাদেশই এ আসরে শিরোপা জিতবে। ইতোমধ্যে প্রতিপক্ষের যেসব দুর্বলতা রয়েছে, সেগুলোর ভিডিও ফুটেজের মাধ্যমে সেগুলো খেলোয়াড়দের দেখানো হয়েছে। একই সঙ্গে নিজেদের  ভুলক্রটিগুলোও শুধরে নিয়েছি আমরা।”