২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু কাবাডিতে জমজমাট লড়াইয়ে কেনিয়াকে হারাল বাংলাদেশ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে জয়ের ধারায় থাকল বাংলাদেশ। কেনিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তুহিন-আরদুজ্জামানরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2021, 11:12 PM

Updated : 07 Apr 2022, 10:55 PM

জাতীয় ভলিবল স্টেডিয়ামে সোমবার জমজমাট লড়াইয়ের পর কেনিয়াকে ৩২-২৯ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে দল এগিয়ে ছিল ১৩-১১ পয়েন্টে।

নিজেদের প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দেয় বাংলাদেশ।

দিনের অন্য ম্যাচে পোল্যান্ডকে ৪৫-১৬ পয়েন্টে হারিয়ে শ্রীলঙ্কাও টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। প্রথম ম্যাচে কেনিয়াকে ৩৫-৩৩ পয়েন্টে হারিয়েছিল তারা।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ও চার অতিথি দল পোল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা ও নেপালের অংশ নেওয়ার কথা ছিল।

সোমবার বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল নেপালের। কিন্তু দলটি না আসায় স্বাগতিকরা খেলে কেনিয়ার বিপক্ষে।