২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু কাবাডিতে পোল্যান্ডকে উড়িয়ে শুরু বাংলাদেশের

শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল বাংলাদেশ। আরদুজ্জামান-তুহিনদের দারুণ পারফরম্যান্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বড় জয়ে শুভসূচনা করল দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2021, 07:44 PM

Updated : 02 Aug 2022, 05:35 PM

জাতীয় ভলিবল স্টেডিয়ামে রোববার প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দেয় বাংলাদেশ। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ২০-১১ ব্যবধানে।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিচ্ছে পাঁচ দল। অন্য তিন দল কেনিয়া, শ্রীলঙ্কা ও নেপাল।

লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।