২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপ নারী হকিতে সেরা বিকেএসপি

শিরোপা লড়াইয়ে নড়াইল জেলা দলের মেয়েরা পাত্তাই পেল না। তাদেরকে উড়িয়ে দিয়ে স্বাধীনতা কাপ নারী হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2021, 11:42 PM

Updated : 07 Apr 2022, 10:54 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার ৬-০ গোলে জিতে বিকেএসপি। জয়ী দলের অর্পিতা পাল ও শান্তিনা টুডু ২টি করে গোল করেন। একটি করে গোল সোনিয়া খাতুন ও তারিন আক্তার খুশির।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন বিকেএসপির অর্পিতা পাল।

এবারের এই প্রতিযোগিতায় ১২টি জেলা ও বিকেএসপিসহ মোট ১৩টি দল অংশ নেয়। ‘ক’ গ্রুপে-ঝিনাইদহ, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা। ‘খ’ গ্রুপে- নড়াইল, চট্টগ্রাম ও যশোর জেলা। ‘গ’ গ্রুপে-রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলা। আর ‘ঘ’ গ্রুপে- বিকেএসপি, কিশোরগঞ্জ, কক্সবাজার ও ময়মনসিংহ জেলা।