ক্যারমে সেরা হেমায়েত ও সাবিনা
মুজিব বর্ষ স্বাধীনতা দিবস ক্যারমের পুরুষ এককে হেমায়েত মোল্লা ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাবিনা আক্তার।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার হওয়া ফাইনালে হেমায়েত ২-০ সেটে হাসান মোল্লাকে হারান। নারী এককের ফাইনালে সাবিনা ২-০ সেটে জেতেন আইনুন নিশাতের বিপক্ষে।
তিন দিনব্যাপী টুর্নামেন্টে দুই ইভেন্টে ৪০ জন পুরুষ ও ১০ জন নারী মিলিয়ে মোট ৫০ জন খেলোয়াড় অংশ নেন।
