২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তিতে সেরা আনসার

স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় মেয়ে-ছেলে উভয় দলগত বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ আনসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2021, 09:31 PM

Updated : 02 Aug 2022, 05:32 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া এই প্রতিযোগিতায় মহিলা বিভাগে ৬টি সোনা ও ৪টি রুপাসহ ১০টি পদক জিতে আনসার। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ৪টি সোনা, ৫টি রুপা ও ১টি ব্রোঞ্জসহ ১০টি পদক।

পুরুষ বিভাগে ৭টি সোনা, ১টি রুপা ও ২টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক নিয়ে সেরা হয়েছে আনসার। রানার্সআপ সেনাবাহিনী পেয়েছে ২টি সোনা, ৭টি রুপা ও ১টি ব্রোঞ্জসহ ১০টি পদক।