২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে ঢাকা সিটি এফসির প্রথম জয়

ড্র ও হারের বলয় থেকে বেরিয়ে এলো ঢাকা সিটি এফসি। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম জয় পেয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2021, 11:48 PM

Updated : 02 Aug 2022, 05:28 PM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার আশিকের ৮৬তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে জিতে ঢাকা সিটি। তিন ড্র ও এক হারের পর জেতা দলটি ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। টানা পাঁচ হারে তলানিতে ভিক্টোরিয়া।

দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাব ১-১ ড্র করেছে। ষোড়শ মিনিটে জীবনের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। পাঁচ মিনিট পর কৃষ্ণার গোলে সমতায় ফিরে ওয়ারী।

পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট ফরাশগঞ্জের; সমান ম্যাচে ৬ পয়েন্ট ওয়ারীর।