বঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবলে সেরা পঞ্চগড়
শুরুটা ভালো করলেও শেষটা ভালো হয়নি চট্টগ্রাম জেলার। দারুণ জমে ওঠা ফাইনালে তাদের হারিয়ে বঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবলে সেরা হয়েছে পঞ্চগড়।
মঙ্গলবারের ফাইনালে ২১-২৫, ২৫-২২, ১৯-২৫, ২৭-২৫ ও ১৫-১০ ব্যবধানে জিতে পঞ্চগড়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কুমিল্লাকে হারিয়েছে দিনাজপুর।
রানার্সআপ চট্টগ্রামের মোহাম্মদ শাওন সেরা অ্যাটাকার, চ্যাম্পিয়ন পঞ্চগড়ের মোহাম্মদ আশিক সেরা সেটার ও মোহাম্মদ রিসালাত সেরা লিবারু হয়েছেন।
