চ্যাম্পিয়নশিপ লিগে ড্রয়ের দিন
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয়ের ধারায় থাকতে পারেনি কাওরান বাজার প্রগতী সংঘ। অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করেছে তারা।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার কাওরান বাজার ও অগ্রণী ব্যাংকের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার লিগে ওঠার এ প্রতিযোগিতা শুরু করেছিল কাওরান বাজার।
দিনের অন্য ম্যাচে ওয়ারী ও ফকিরেরপুলের মধ্যকার ম্যাচটি ১-১ ড্র হয়েছে। দশম মিনিটে কঙ্করের গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। ২০তম মিনিটে আকবরের গোলে সমতায় ফিরে ফকিরেরপুল।
দুই ম্যাচে কাওরান বাজারের পয়েন্ট ৪ ও ওয়ারীর পয়েন্ট ২। এ ড্রয়ে অগ্রণী ব্যাংক ও ফকিরেরপুল পয়েন্টের খাতা খুলেছে।
