২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বাস্কেটবলে সেরা রাজশাহী

গাজীপুরকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2021, 09:16 PM

Updated : 02 Aug 2022, 05:25 PM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার ফাইনালে প্রথমার্ধেই ২৩-১৩ পয়েন্টে এগিয়ে যায় রাজশাহী। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে জিতে ৪৪-৩২ পয়েন্ট ব্যবধানে।

রাজশাহীর রিপন ১৮ ও রাহাত ১২ পয়েন্ট স্কোর করেন। গাজীপুরের হয়ে মাহিন ১৩ ও সাফি ৮ পয়েন্ট করে স্কোর করেন।