চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম জয় নওফেল স্পোর্টিংয়ের
ফর্টিস ফুটবল ক্লাবকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে নওফেল স্পোর্টিং ক্লাব।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ১-০ গোলে জিতে নওফেল স্পোর্টিং। নিজেদের প্রথম ম্যাচে উত্তরা এফসির কাছে একই ব্যবধানে হেরেছিল তারা।
আগের ম্যাচে ঢাকা সিটি এফসি ও ওয়ারী ক্লাব গোলশূন্য ড্র করে।
