চ্যাম্পিয়নশিপ লিগে কাওরান বাজার ও ওয়ান্ডারার্সের শুভসূচনা
কষ্টের জয় দিয়ে প্রিমিয়ার লিগে ওঠার মিশন শুরু করেছে কাওরান বাজার প্রগতি সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার জুয়েল মিয়ার ৩৩তম মিনিটের একমাত্র গোলে অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবকে হারায় ঢাকা ওয়ান্ডারার্স।
আর আশিক সরকারের একমাত্র গোলে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে হারিয়েছে কাওরান বাজার প্রগতি সংঘ।
১২ দল নিয়ে হওয়া এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে ফর্টিস ফুটবল একাডেমি ও উত্তরা ফুটবল ক্লাব। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে একটি দল পাবে প্রিমিয়ার লিগের পরের মৌসুমে খেলার টিকেট।
