২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন

জাতীয় অ্যাথলেটিকসের দ্রুততম মানব-মানবীর মুকুট ধরে রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2021, 09:33 PM

Updated : 02 Aug 2022, 05:16 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইসমাইল। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সেরা হলেন নৌবাহিনীর এই অ্যাথলেট।

এই ইভেন্টে নৌবাহিনীর রকিবুল হাসান ১০ দশমিক ৬০ সেকেন্ড নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া ১০ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

মেয়েদের ১০০ মিটারে ১১ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন শিরিন। সেনাবাহিনীর শরিফা খাতুন (১২ দশমিক ২০ সেকেন্ড) এবং আনসার ও ভিডিপির কবিতা রায় (১২ দশমিক ৪০ সেকেন্ড) তৃতীয় হয়েছেন।

ছেলেদের ১৫০০ মিটারে নৌবাহিনীর রাকিবুল ইসলাম (৪ মিনিট ২০ দশমিক ৮০ সেকেন্ড) এবং মেয়েদের বিভাগে সেনাবাহিনীর সুমি আক্তার (৫ মিনিট ৭ দশমিক ৬০ সেকেন্ড) প্রথম হয়েছেন।

শটপুটে বাংলাদেশ পুলিশের ইমতিয়াজ হোসেন (১৪ দশমিক ১৪ মিটার), আনসার ও ভিডিপির শ্রাবণী মল্লিক (১১ দশমিক ৫১ মিটার), হাই জাম্পে সেনাবাহিনীর ঋতু আক্তার (১ দশমিক ৭০ মিটার), নৌবাহিনীর মাহফুজুর রহমান (২ দশমিক ১০ মিটার) সেরা হয়েছেন।