২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস রাগবিতে সেরা ক্যাপিটাল

বিজয় দিবস রাগবির শিরোপা জিতেছে ক্যাপিটাল রাগবি দল। এই প্রথম প্রতিযোগিতাটির শিরোপা জিতল দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2020, 04:56 PM

Updated : 18 Aug 2022, 04:17 PM

পল্টন স্টেডিয়ামে বৃহস্পতিবারের ফাইনালে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টসকে ৩৯-০৩ পয়েন্ট হারায় ক্যাপিটালস।

চ্যাম্পিয়নরা সেমি-ফাইনালে কুমিল্লা রাগবি দলকে ৩০-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া এই প্রতিযোগিতায় সাতটি দল অংশ নেয়। গ্রুপ পর্ব শেষে সেমি-ফাইনালে ওঠে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টস, জেবিআরসি রাগবি ক্লাব, ক্যাপিটাল রাগবি ক্লাব ও কুমিল্লা রাগবি ক্লাব।

শেষ চারের আরেক লড়াইয়ে রানার্সআপ স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টস ২৯-০ পয়েন্টে জেবিআরসি রাগবি ক্লাবকে হারিয়েছিল।