২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ বছর পর কাবাডির শিরোপা পুনরুদ্ধার আনসারের মেয়েদের

বাংলাদেশ পুলিশকে হারিয়ে জাতীয় মহিলা কাবাডির শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ২০১১ সালের পর এই শিরোপার স্বাদ পেল তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2020, 08:46 PM

Updated : 18 Aug 2022, 04:16 PM

কাবাডি স্টেডিয়ামে বুধবার পুলিশকে ২২-১৬ পয়েন্টে হারায় আনসার। প্রথমার্ধে ১০-৮ পয়েন্টে এগিয়ে ছিল জয়ী দল। দ্বিতীয়ার্ধে পুলিশ ঘুরে দাঁড়িয়ে এক পর্যায়ে ১৩-১২ পয়েন্টে এগিয়ে গেলেও পরে ছন্দ ধরে রাখতে পারেনি।

২০১৬ সালে সর্বশেষ জাতীয় কাবাডির ফাইনালে উঠেছিল আনসারের মেয়েরা। সেবার ফাইনালে বিজেএমসির কাছে ১৩-১২ পয়েন্টে হেরে যায় তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের আসরে সেমি-ফাইনালে আনসার ৫৮-৮ পয়েন্টে ফরিদপুরকে ও পুলিশ ৩৮-১৪ পয়েন্টে ঝিনাইদহকে হারিয়েছিল।