২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস ভলিবলে নৌবাহিনী ও আনসার সেরা

বিজয় দিবস ভলিবলের ফাইনালে পুরুষ ও নারী দুই বিভাগেই দারুণ লড়াই হয়েছে। ছেলেদের বিভাগে বাংলাদেশ নৌবাহিনী এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি চ্যাম্পিয়ন হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2020, 07:32 PM

Updated : 18 Aug 2022, 04:14 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা-২০২০ এর ফাইনাল বৃহস্পতিবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগের ফাইনালে নৌবাহিনী ২২-২৫, ২৩-২৫, ২৫-১৫, ২৫-১৬, ১৫-৭ পয়েন্টে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারায়। এ বিভাগে হরশিৎ বিশ্বাস (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) সেরা এ্যাটাকার, মোঃ শাওন (তিতাস ক্লাব) সেরা লিবারু ও আল আমিন (নৌবাহিনী) সেরা সেটার হয়েছেন।

মহিলা বিভাগে আনসার ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ২৩-২৫, ১৫-১২ পয়েন্টে জেতে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। জয়ী দলের বিথি প্রধান সেরা এ্যাটাকার, সোহেলী সেরা লিবারু ও পুলিশের রেবেকা সেরা সেটার হয়েছেন।