২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপে মাগুরা সেরা

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় হওয়া জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে মাগুরা জেলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2020, 07:40 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সোমবার ফাইনালে রংপুর জেলাকে ৩-১ গোলে হারায় মাগুরা। জয়ী দলের অধিনায়ক নবিরন খাতুন দুটি ও অর্পিতা বিশ্বাস একটি গোল করেন। রংপুরের একমাত্র গোলদাতা খাদিজা।

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন নবিরন।

আঞ্চলিক পর্ব পেরিয়ে আসা আটটি দল নিয়ে হয় চূড়ান্ত পর্ব। প্রথম সেমি-ফাইনালে রাজশাহীকে ২-০ গোলে হারিয়েছিল রংপুর। গাইবান্ধার বিপক্ষে অপর সেমি-ফাইনালে ৪-০ গোলে জিতেছিল মাগুরা।