২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে আক্রান্ত ইতালি কোচ মানচিনি

ইতালি জাতীয় ফুটবল দলের কোচ রবের্তো মানচিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2020, 05:06 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

দেশটির ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিবৃতিতে জানায়, ৫৫ বছর বয়সী মানচিনির শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং রোমে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।

আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলবে ইতালি। আগামী বুধবার প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ এস্তোনিয়া। উয়েফা নেশন্স লিগে ১৫ নভেম্বর নিজেদের মাঠে পোল্যান্ডের বিপক্ষে ও ১৮ নভেম্বর বসনিয়ার মাঠে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।