১০ হাজার মিটারে বিশ্বরেকর্ড চেপটেগাইয়ের
একের পর রেকর্ড গড়ে চলছেন জশুয়া চেপটেগাই। সবচেয়ে কম সময়ে ছেলেদের ১০ হাজার মিটার দৌড় শেষ করার বিশ্বরেকর্ড এখন উগান্ডার এই অ্যাথলেটের।
২৪ বছর বয়সী চেপটেগাই ভেঙেছেন এই ইভেন্টে সবচেয়ে বেশিদিন টিকে থাকা ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের ১৫ বছরের পুরনো রেকর্ড। ২৬ মিনিট ১৭.৫৩ সেকেন্ডে ১০ হাজার মিটার অতিক্রম করেছিলেন বেকেলে। এবার ৬.৫৩ সেকেন্ড কম সময় নিয়ে রেকর্ডটি নিজের করে নিলেন চেপটেগাই।
ফাইল ছবি
মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইথিওপিয়ার লেতসেনবেত গিদে। ২০০৮ সালে তার স্বদেশি তিরুনেশ দিবাবা ১৪ মিনিট ১১.১৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন। এবার ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ডে নিয়ে সেটা ভাঙলেন ২২ বছর বয়সী গিদে।
