২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊরুর চোটে রিয়ালের নাচো

লা লিগা পুনরায় শুরুর আগেই ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোট পেয়ে ছিটকে গেছেন দলটির স্প্যানিশ ডিফেন্ডার নাচো ফের্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 10:46 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

নিজেদের ওয়েবসাইটে রিয়াল সোমবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় ডান ঊরুতে চোট ধরা পড়েছে নাচোর।

৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সেটি অবশ্য জানায়নি ক্লাবটি। তবে মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নাচোকে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লম্বা বিরতি শেষে আগামী ১১ জুন পুনরায় শুরু হচ্ছে লা লিগা। ১৪ জুন ঘরের মাঠে এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগে মাঠে ফিরবে স্পেনের সফলতম ক্লাব রিয়াল।

স্পেনের শীর্ষ লিগে বাকি আছে ১১ রাউন্ডের খেলা। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে জিনেদিন জিদানের দল।