২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএলে ৫ বদলি

ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোয় প্রতিটি দলকে ম্যাচে পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর অনুমতি দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2020, 07:58 PM

Updated : 08 Apr 2022, 12:52 AM

লিগ কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া, প্রতি ম্যাচের জন্য প্রতিটি দল নয় জন বদলি খেলোয়াড়ের নাম দিতে পারবে বলে জানানো হয় বিবৃতিতে। আগে যা ছিল সাত জন।

করোনাভাইরাসের কারণে লম্বা বিরতির পর ফুটবল মৌসুম শুরু হলে ঠাসা সূচিতে বাড়তে পারে ফুটবলারদের চোট। সেই ভাবনায় আপাতত বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার ফিফার প্রস্তাব গত মাসের শুরুতে অনুমোদন দেয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি।

যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের ওপর। গত মাসে মাঠে ফেরা জার্মান বুন্ডেসলিগা ইউরোপের প্রথম কোনো শীর্ষ লিগ হিসেবে এই নিয়ম কার্যকর করে।

তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১৭ জুন পুনরায় শুরু হবে ইংল্যান্ডের শীর্ষ লিগ।