২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদে সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন সোমালিয়া জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আব্দিওয়ালি ওলাদ কনইয়ারে। তখন তিনি মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2020, 06:22 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

দেশটির ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী মোগাদিসু থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে আফগুয়ে শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
 
২০১৫ সালে খেলোয়াড়ী জীবনকে বিদায় জানিয়ে তিনি পা বাড়ান কোচিং ক্যারিয়ারে।

সিএএফ ‘বি’ কোচিং লাইসেন্সধারী ৩৯ বছর বয়সী কনইয়ারে সোমালিয়া যুব দলের গোলকিপার কোচ হিসেবে কাজ করছিলেন। যুক্ত ছিলেন স্থানীয় একটি দলের সঙ্গেও।