২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ কোচের হার্টে সফল অস্ত্রোপচার

নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোমানের হার্টে অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন তার এজেন্ট রব ইয়ানসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 07:56 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

সোমবার এক বিবৃতিতে ইয়ানসেন জানান, ৫৭ বছর বয়সী কোমান বুকে ব্যথা অনুভব করছিলেন। পরে তার অস্ত্রোপচার করা হয়। সোমবার তিনি বাড়ি ফিরে যেতে পারেন বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

আয়াক্স, বার্সেলোনা, পিএসভি আইন্দহোভেনের সাবেক ফুটবলার কোমান খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবে যাত্রা শুরু করেন।

আয়াক্স, পিএসভি, ভালেন্সিয়া, এভারটনের মত ক্লাবকে কোচিং করানো সাবেক এই ডিফেন্ডার ২০১৮ সালে নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীনে গত বছর নেশন্স লিগের অভিষেক আসরে ফাইনাল খেলে নেদারল্যান্ডস।