করোনাভাইরাস: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডালগ্লিশ
করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়ার চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন লিভারপুলের সাবেক ফুটবলার ও কোচ কেনি ডালগ্লিশ।
পুরনো একটি রোগের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক নিতে গত বুধবার ৬৯ বছর বয়সী ডালগ্লিশ হাসপাতালে ভর্তি হলে রুটিন পরীক্ষার অংশ হিসেবে তার করোনাভাইরাস পরীক্ষাও করা হয়। রিপোর্ট পজিটিভ আসার পর সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
পুরোপুরি সুস্থ হতে সেল্টিকের সাবেক স্কটিশ এই ফরোয়ার্ড এখন নিজ বাড়িতে সেলফ-আইসোলেশনে থাকবেন।
ডালগ্লিশ ১৯৭৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার আগে সেল্টিকের হয়ে চারবার জেতেন স্কটিশ লিগ। লিভারপুলের খেলোয়াড় ও কোচ হিসেবে নয়বার ইংলিশ লিগ ও তিনবার জেতেন ইউরোপিয়ান কাপ। ব্ল্যাকবার্ন রোভার্সের কোচ হিসেবেও ১৯৯৫ সালে জেতেন প্রিমিয়ার লিগ শিরোপা।
