২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় আর্চারিতে সেরা তীরন্দাজ সংসদ

তিনটি সোনা, দুইটি রুপা ও দুইটি ব্রোঞ্জ জিতে একাদশ জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপসে সেরা হয়েছে তীরন্দাজ সংসদ। সমান তিনটি সোনা, একটি রুপা ও চারটি ব্রোঞ্জ জেতা বাংলাদেশ আনসার আছে পদক তালিকার দুইয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 09:03 PM

Updated : 08 Apr 2022, 05:13 PM

বৃহস্পতিবার শেষ দিনে ছয়টি দলগত ইভেন্টের চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয়। রিকার্ভ দলগত পুরুষ ও মহিলা দুই ইভেন্টেই সোনা জেতে বিকেএসপি। আনসার সোনা জেতে কম্পাউন্ড মিশ্র দলগত ও কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে। রিকার্ভ মিশ্রের শ্রেষ্ঠত্ব তীরন্দাজ সংসদের। আর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে সোনা জিতে নেয় ঢাকা আর্মি আর্চারি ক্লাব।

তীরন্দাজ ও আনসারের পরেই পদক তালিকায় আছে দুইটি সোনা, তিনটি রুপা ও চারটি ব্রোঞ্জ জেতা বিকেএসপি।