২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা মামলার মুখে নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী

নেইমারের বিরুদ্ধে যিনি ধর্ষণের অভিযোগ করেছিলেন, সেই নারীকে প্রতারণার অভিযোগে বিচারের মুখোমুখি করার আদেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2019, 03:43 PM

Updated : 25 Jul 2022, 08:18 PM

অভিযোগকারী নাজিলা ত্রিনদাদের আইনজীবী কসমো আরাউহো রোববার বলেন, তারা আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

গত মে মাসে ব্রাজিলের মডেল ত্রিনদাদে সাও পাওলো পুলিশের কাছে নেইমারের বিরুদ্ধে প্যারিসের একটি হোটেলে তাকে ধর্ষণ করার অভিযোগ করেন।

অভিযোগ অস্বীকার করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছিলেন দুইজনের সম্মতিতেই তাদের সম্পর্ক হয়েছিল।

পরে প্রমাণের অভাবে অগাস্টে মামলাটির কার্যক্রম থামিয়ে দেওয়ার সুপারিশ মেনে নেন আরেক বিচারক।