বার্সার প্রস্তাবে পুয়োলের 'না'
বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্লাবটির সাবেক অধিনায়ক কার্লেস পুয়োল।
জুলাইয়ে স্পোর্টিং ডিরেক্টরের পদ ছেড়ে যাওয়া পেপ সেগুরার জায়গায় তাকে নিয়োগ দিতে চেয়েছিল কাতালান ক্লাবটি।
ক্লাব সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ চলতি মাসে পুয়োলকে কাম্প নউয়ে ফেরাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পেশাদার ক্যারিয়ারের পুরোটাই বার্সেলোনাতে খেলেন পুয়োল।
এক টুইট বার্তায় বুধবার বার্সেলোনার প্রস্তাবে রাজি না হওয়ার জন্য ব্যক্তিগত ব্যস্ততাকে কারণ হিসেবে দেখান সাবেক স্প্যানিশ ডিফেন্ডার পুয়োল।
