১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

কোর্তোয়া এলেও রিয়াল ছাড়তে রাজি নন নাভাস

ছয় বছরের চুক্তিতে রাশিয়া বিশ্বকাপের সেরা গোলরক্ষক থিবো কোর্তোয়াকে দলে টানতে চেলসির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এজন্য ক্লাব ছাড়ার কোনো ইচ্ছে নেই স্প্যানিশ দলটির বর্তমান প্রথম পছন্দের গোলরক্ষক কেইলর নাভাসের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 02:53 PM

Updated : 25 Jul 2022, 08:37 PM

একমাত্র গোলরক্ষক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের তিন ফাইনালে খেলা ও তিনটিতেই জয়ের রেকর্ড আছে ৩১ বছর বয়সী নাভাসের দখলে। সাম্প্রতিক সময়ে রিয়ালের সাফল্যে বড় অবদান কোস্টা রিকার এই খেলোয়াড়ের। কিন্তু কোর্তোয়া দলে এলে একাদশে তিনি জায়গা হারাতে পারেন। তবে রিয়ালেই নিজের ভবিষ্যৎ দেখছেন নাভাস।

“অবশ্যই, আমি জোর দিয়েই বলছি।”

লেভান্তে থেকে ২০১৪ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ে পা রাখেন নাভাস। এই সময়ে ক্লাবটির হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে তিনটি ক্লাব বিশ্বকাপ, একটি লা লিগা ও দুটি উয়েফা সুপার কাপও জেতেন এই গোলরক্ষক।