নেইমার একা নয়, ইংলিশ ফুটবলাররাও ‘অভিনয় করে’
মাঠে ফুটবলারদের অভিনয়ের ঘটনা নতুন নয়। তবে সমালোচকরা, বিশেষ করে ইংলিশ গণমাধ্যম তাদের খেলোয়াড়দের কাণ্ড চেপে গিয়ে কেবল ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের সমালোচনা করছে বলে অভিযোগ করেছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোনালদো।
রাশিয়া বিশ্বকাপে ম্যাচ চলার সময় নাটুকেপনার জন্য সমালোচনার মুখে পড়েছেন নেইমার। বিশেষ করে ডাইভ দেওয়া, গড়াগড়ি খাওয়া এবং ফাউলের শিকার হলে তা অতিরঞ্জিত করায় চেষ্টার জন্য ব্রিটেনে তাকে কড়া সমালোচনা করা হচ্ছে।
গত সোমবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে ছিটকে পড়ার পর নেইমারের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও। মাঠে এই ফরোয়ার্ডের আচরণ তার কাছে ‘অতিমাত্রায় অভিনয়’ মনে হয়েছে। এছাড়া সাবেক ফুটবলার অ্যালান শিয়েরার, প্যাট নেভিন, পিটার স্মাইকেল ও লোথার মাথেউস নেইমারের নাটুকেপনার সমালোচনা করেছেন।
কিন্তু রোনালদো মনে করেন, পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া নেইমারকে রক্ষা করা প্রয়োজন।
“মানুষ যখন বারবার আমাকে আঘাত করে তখন তা আমার কাছে অন্যায় মনে হবে। সমালোচনাগুলো অযোক্তিক। টিভি শো ও পত্রিকাগুলো শুধু নিজেদের জায়গা পূরণ করতে চায়।”
ব্রাজিলিয়ানরা পাল্টা ইংলিশ খেলোয়াড়দের বিপক্ষে অভিনয়ের অভিযোগ এনেছে। যেসব ব্রাজিলিয়ান কলম্বিয়ার বিপক্ষে জর্ডান হেন্ডারসনের থুতনিতে আঘাত পেয়েও কপালে হাত দিয়ে পড়ে যেতে এবং হ্যারি ম্যাগুইয়ারের ডি-বক্সে ডাইভ দিতে দেখেছে, তারা চায়, এই দুই ইংলিশ খেলোয়াড়ের কাণ্ডগুলো নিয়ে সমালোচনা হোক।
এ বিষয়ে ব্রাজিলের এক আইনজীবী প্রশ্ন করেছেন, “গতকাল ইংলিশ খেলোয়াড়দের অমন নাটুকেপনা ও বাজে পারফরম্যান্স দেখে তারা কি বলছে?”
কলম্বিয়ান কোচ হোসে পেকারমানও অভিযোগ করেছিলেন, খুব সহজেই পড়ে যাচ্ছিল ইংল্যান্ডের খেলোয়াড়রা।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোসে মরিনিয়োও ম্যাগুইয়ারকে নিয়ে বলেন, “সাধারণত খুব সৎ ব্যক্তি…বক্সে ডাইভ দেওয়ার জন্য।”
ইংল্যান্ডের জয়ের পর মরিনিয়ো আরও বলেন, “মানুষ নেইমারের দিকে মনোযোগ দিচ্ছে। কিন্তু যদি শুধু নেইমার তা করতো, আমি খুশিই হতাম। কিন্তু কেবল নেইমারতো তা করে না।”
“সব দলেই অনেক ডাইভ দেওয়া হয়, ভান করা হয়, রেফারির ওপর অনেক চাপ দেওয়া হয়। এতে ম্যাচের মান কমে যায়। আমার কাছে এগুলো নেতিবাচক দিক।”
