২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরাও বিশ্বকাপের দাবিদার: রোনালদো

রাশিয়া বিশ্বকাপের ফেভারিটের তালিকায় ঘুরেফিরে আসছে জার্মানি, ফ্রান্স, স্পেন, ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। সেখানে পর্তুগালকে সেভাবে কেউ রাখছে না। ক্রিস্তিয়ানো রোনালদোও রাখছেন না। তবে, স্পেনের সঙ্গে ড্রয়ের পর পর্তুগাল অধিনায়কের বললেন, তার দলও বিশ্বকাপের শিরোপার দাবিদার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2018, 12:13 PM

Updated : 08 Apr 2022, 06:33 PM

গত শুক্রবার ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ৩-৩ ড্র করে পর্তুগাল। আলো ছড়ান রোনালদো; দলের তিনটি গোলই করেন তিনি।

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার পর্তুগাল মুখোমুখি হবে ইরানের কাছে হেরে আসা মরক্কোর। এ ম্যাচে জিতলে গ্রুপ পর্ব পেরুনোর পথে অনেকটা এগিয়ে যাবে গত ইউরোর চ্যাম্পিয়নরা। রোনালদোও দলের মধ্যে এগিয়ে যাওয়ার তাগিদ দেখছেন।

“আমাদেরকে অবশ্যই ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। আমরা সবাই ফেভারিটদের জানি, কিন্তু আমরাও বিশ্বকাপের দাবিদার।”

“আগেও আমি বলেছি, বুধবার অবশ্যই আমাদের মরক্কোকে হারাতে হবে। দল খুবই ভালো করছে। আমরা নিশ্চিতভাবে ভালো করব।”