২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি বিশ্বসেরা কারণ রোনালদো-মেসি অন্য গ্রহের: নেইমার

ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি 'অন্য গ্রহের' ফুটবলার বলেই নিজেকে বিশ্বের সেরা ফুটবলার ভাবতে পারছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2018, 12:13 AM

Updated : 25 Jul 2022, 08:34 PM

বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি'অরে গত এক দশক ধরেই আধিপত্য রোনালদো ও মেসির। পাঁচ বার করে পুরস্কারটি জিতেছেন তারা। দুবার এই পুরস্কারের লড়াইয়ে তৃতীয় হন নেইমার।

গত অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হন নেইমার। অনেকের মতে, ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে ভবিষ্যতে ব্যালন ডি'অর জিতবেন।

পায়ের চোটের কারণে দীর্ঘ সময় পর মাঠে ফেরা নেইমার এখন বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছেন। রস্তোভে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের এবারের বিশ্বকাপ। 'ই' গ্রুপে নেইমারদের অপর দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।

মেসি-রোনালদোর সঙ্গে নিজের তুলনায় নেইমার বলেন, "অন্য সবার চেয়ে যে দুইজন এগিয়ে তারা হলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও মেসি।"

"বর্তমানে আমি বিশ্বের সেরা খেলোয়াড় - কারণ তারা অন্য গ্রহের।"