২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নেইমারের রিয়ালে যোগ দেওয়া দরকার'

ক্যারিয়ারে নতুন উচ্চতায় উঠতে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া দরকার বলে মনে করেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার গুতি।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 07:57 PM

Updated : 25 Jul 2022, 08:30 PM

গত অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। বছর না ঘুরতেই গুঞ্জন, ফের স্পেনে ফিরতে পারেন ব্রাজিলের এই খেলোয়াড়। বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে তার যোগাযোগও আছে বলে দাবি কিছু গণমাধ্যমের।

সময়ের অন্যতম সেরা এই ফুটবলার ভবিষ্যতে কোনো একদিন সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেবে বলে অনেকের মতো প্রত্যাশা গুতিরও।

"আমি তাই মনে করি। সে বার্সেলোনার মতো গুরুত্বপূর্ণ ক্লাবে খেলেছে; এখন পিএসজিতে আছে। … তার ক্যারিয়ারে যেটার অভাব, সেটা হলো রিয়াল মাদ্রিদ। যদি সে উন্নতি করতে ও এগিয়ে যেতে চাই তাহলে রিয়ালে এসে তার সেটা করা দরকার।"