২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে রের্কড চাননি মেসি

নিজের গড়া এই রেকর্ড নিশ্চয়ই আবার ছুঁতে চাননি লিওনেল মেসি। কিন্তু এইবারের বিপক্ষে ম্যাচে সে কাণ্ডই ঘটেছে! লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চবার পোস্ট দ্বারা প্রত্যাখাত হওয়ার রেকর্ড আবার ছুঁয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 03:56 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

গত শনিবার লা লিগায় এইবারের বিপক্ষে বার্সেলোনার ২-০ ব্যবধানে জেতা ম্যাচে গোল পাননি মেসি। উল্টো ৩৭তম মিনিটে লুইস সুয়ারেসের কাটব্যাক পেয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের নেওয়া কোনাকুনি শট ফিরিয়ে দেয় দূরের পোস্ট।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪বার মেসির গোলের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরল। এর আগে ২০১১-১২ মৌসুমে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পোস্টের বাধার পরও চলতি লা লিগায় এরই মধ্যে ২৪ ম্যাচে ২০ গোল করে ফেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক।