২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেনাল্টি গোলে ১০০ ছাড়িয়ে রোনালদো

ভালেন্সিয়ার বিপক্ষে আরেকটি ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ক্যারিয়ারে পেনাল্টি থেকে গোল করার সংখ্যায় ১০০ ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 03:26 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

শনিবার ভালেন্সিয়ার মাঠে ৪-১ ব্যবধানের জয়ে দুটি গোল করেন রোনালদো। দুটিই পেনাল্টি থেকে।

ম্যাচের শুরুর দিকে স্পটকিকে দলের প্রথম গোলটি করেন রোনালদো। ডি-বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল রিয়াল। বিরতির আগে করিম বেনজেমা ফাউলের শিকার হলে ফের পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে ক্যারিয়ারে ১০১তম স্পট কিকে গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

এর মধ্যে ক্লাব ফুটবলে ৯৪টি ও জাতীয় দলের হয়ে ৭টি স্পট কিকে গোল করেন রোনালদো।