২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর বাইরেও পর্তুগাল নিয়ে ভাবছেন স্পেন কোচ

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বেই পর্তুগালের সঙ্গে দেখা হচ্ছে স্পেনের। তবে স্পেন কোচ ইউলেন লোপেতেগি প্রতিপক্ষ দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে নয়, পুরো পর্তুগালকে নিয়ে ভাবার কথা জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 04:28 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

‘বি’ গ্রুপে পর্তুগাল ও স্পেন ছাড়াও অন্য দুটি দল মরক্কো ও ইরান।

রোনালদোর নৈপুণ্যে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে পর্তুগাল। বিশ্বকাপেও দলকে টেনে নেওয়ার ভার রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের কাঁধে। স্পেন কোচ শুধু রোনালদোকে নিয়ে ভাবছেন না।

“ক্রিস্তিয়ানো রোনালদো ছাড়াও পর্তুগাল অন্য কিছু। অবশ্যই আমরা সবাই রোনালদোকে জানি, ইতিহাসের অন্যতম সেরা একজন সে এবং পর্তুগালের হয়ে খেলে। তবে দলটি আরও অনেক দারুণ খেলোয়াড়ে ঠাসা।” 

গ্রুপের বাকি ‍দুই দল মরক্কো ও ইরানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না লোপেতেগি। নিজেদের গ্রুপটাকে কঠিনই মনে হচ্ছে তার।

“আমরা ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে খেলব, যারা বিশ্বের অন্যতম সেরা দল। হার্ভি রেনার্ডের মতো দারুণ কোচের হাত ধরে আইভরি কোস্টকে বিদায় করে দিয়ে এসেছে গ্রুপের আরেক দল মরক্কো।”

“এছাড়া আছে ইরান। তারা বাছাই পর্বে খুব বেশি গোল খায়নি। খুবই অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোস আছে তাদের সঙ্গে। গ্রুপটা কঠিন হবে।”