২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে পুলিশ, নৌবাহিনীর জয়

প্রিমিয়ার লিগ কাবাডিতে শুভসূচনা করেছে বাংলাদেশ পুলিশ। টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2017, 07:13 PM

Updated : 11 Oct 2022, 02:45 PM

কাবাডি স্টেডিয়ামে বুধবার একপেশে ম্যাচে মানিকগঞ্জ কাবাডি ক্লাবকে ৮২-৬ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে দেয় পুলিশ।

দ্বিতীয় ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৬৯-৩৩ পয়েন্টে হারায় নৌবাহিনী। বাংলাদেশ ফায়ার সার্ভিসকে ৫৭-৩৪ পয়েন্ট ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছিল তারা।