২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে মরক্কো ও তিউনিসিয়া

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে মরক্কো। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট পেয়েছে তিউনিসিয়াও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 05:00 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

শনিবার 'সি' গ্রুপে কোত দি ভোয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে সবশেষ ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে খেলা মরক্কো।

আবিদজানে স্বাগতিক কোত দি ভোয়ার সঙ্গে ড্র করলেই মরক্কোর বিশ্বকাপ খেলা নিশ্চিত হতো। ম্যাচের ২৫তম মিনিটে অতিথিদের এগিয়ে নেন উইঙ্গার নাবিল দিরার। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ইউভেন্তুস সেন্টার ব্যাক মেহেদি বেনাটিয়া।

'এ' গ্রুপে লিবিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে উঠেছে তিউনিসিয়া। এর আগে তারা সবশেষ ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে খেলেছিল।

আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বকাপের টিকেট পাওয়া অপর তিন দেশ হলো মিশর, সেনেগাল ও নাইজেরিয়া।