২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কের মাঠে আয়ারল্যান্ডের ড্র

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ পর্বের প্রথম লেগে ডেনমার্কের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিপাবলিক অব আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 04:25 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে রক্ষণাত্মক ফুটবল খেলে টানা তৃতীয় ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড।

ডেনমার্কের খেলোয়াড়রা অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি। স্বাগতিক দলের বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন মিডলসবরোর গোলরক্ষক ড্যারেন র‌্যানডলফ।

ফিরতি লেগে নিজেদের মাঠে জিতলে ২০০২ সালের পর আবারও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে আয়ারল্যান্ড। আর সবশেষ ২০১০ আফ্রিকা বিশ্বকাপে খেলা ডেনমার্ক গত আসরের বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হয়েছিল।