পিতৃত্ব ‘নমনীয়’ করেছে রোনালদোকে
কয়েক সপ্তাহের মধ্যে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড মনে করেন, পিতৃত্ব তাকে ‘নমনীয়’ করেছে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।
চলতি বছরের জুনে সারোগেট মায়ের মাধ্যমে জমজ সন্তান মাতেও ও ইভার বাবা হন রোনালদো। তার প্রথম সন্তান ক্রিস্তিয়ানো জুনিয়রের জন্ম ২০১০ সালে। সাত বছর বয়সী এই সন্তানের মায়ের নামও জানা যায়নি।
জুলাইয়ে রোনালদো জানান, চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি। বান্ধবী জর্জিনা রদ্রিগেসের গর্ভে এটাই হবে তার প্রথম সন্তান। অনাগত কন্যা সন্তানের নামও রেখেছেন তারা- আলানা মার্তিনা।
“এটা আমাকে নমনীয় করেছে। আমাকে জীবনে আসলেই কী প্রয়োজন, সে সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।”
“আমার পাওয়া সবচেয়ে বড় সুযোগটা হচ্ছে আমার পরিবারকে বাড়তে দেখা। আমি প্রতিটা সেকেন্ড উপভোগ করছি।”
