২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডর্টমুন্ডকে হারিয়ে শীর্ষেই বায়ার্ন

বরুসিয়া ডর্টমুন্ডকে তাদেরই মাঠে হারিয়ে বুন্ডেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 01:48 AM

Updated : 11 Oct 2022, 02:42 PM

শনিবার জার্মানির শীর্ষ লিগে ৩-১ গোলে জিতেছে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ষষ্ঠদশ মিনিটে আরিয়েন রবেনের গোলে এগিয়ে যাওয়ার পর ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবের্ত লেভানদোভস্কি। আর ৬৮তম মিনিটে জয় নিশ্চিত করেন দাভিদ আলাবা।

শেষ দিকে স্বাগতিকদের একমাত্র গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্ত্রা।

আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১টি গোল করেছেন পোল্যান্ডের স্ট্রাইকার লেভানদোভস্কি।

১১ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন।

আরেক ম্যাচে হানোভারকে ২-১ গোলে হারানো লাইপজিগ ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

শালকের সমান ২০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড।