নেইমারের জোকার সাজ
পিএসজির দুর্দান্ত জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর নেইমার বন্ধুদের সঙ্গে মেতে উঠেন হ্যালোইন পার্টিতে।
মঙ্গলবার রাতে প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে আন্ডারলেখটকে ৫-০ গোলে হারিয়ে সবার আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করে পিএসজি। একটি গোল করা ছাড়াও তিনটি গোলে অবদান রাখেন নেইমার। এরপর দৃষ্টি অন্যদিকে ফেরাতে সময় নেননি ব্রাজিলের এই ফরোয়ার্ড।
