২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনাগত কন্যা সন্তানের নাম জানালেন রোনালদো

নভেম্বরে ক্রিস্তিয়ানো রোনালদোর ঘরে আসছে আরও একজন নতুন অতিথি। কন্যা সন্তানের বাবা হবেন তিনি। বান্ধবী জর্জিনা রদ্রিগেসের গর্ভে থাকা এই সন্তানের নাম ঠিক করে ফেলেছেন আগেভাগেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 03:52 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

ইনস্টাগ্রামে লাইভে এসে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো ও রদ্রিগেস জানিয়েছেন, তাদের অনাগত সন্তানের নাম হবে- আলানা মার্তিনা।

বান্ধবীর সঙ্গে মিলেই নামটি রাখা হয়েছে বলে জানালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

“প্রথম নামটা আমি পছন্দ করেছি। দ্বিতীয়টা জিও।”

জর্জিনার গর্ভে এটাই রোনালদোর প্রথম সন্তান। এছাড়া চলতি বছরের জুনে সারোগেট মায়ের মাধ্যমে জমজ সন্তানের বাবা হন এই পর্তুগিজ ফুটবলার। তার প্রথম সন্তান সাত বছর বয়সী রোনালদো জুনিয়রের মায়ের নামও জানা যায়নি।

রোনালদো তার আগের সন্তানদের জন্ম নিয়ে গোপনীয়তা রক্ষা করে গেলেও এবার এমনটা আর করলেন না।